ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে সাপ উদ্ধার কালিয়াকৈরে সেই কারখানায় পানি পান করে আবারও হাসপাতালে শ্রমিকরা দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

গণভবনে ঢুকে যে যা পারছে নিয়ে যাচ্ছে

#

নিজস্ব প্রতিবেদক

০৫ আগস্ট, ২০২৪,  3:48 PM

news image

কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে যাওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করেন হাজারো ছাত্রজনতা। সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টার পরে গণভবনে প্রবেশ করেন তারা। দেখা গেছে, গণভবন থেকে লুটপাট হচ্ছে নামীদামী জিনিসপত্র। সাধারণ মানুষ গণভবনে ঢুকে টেলিভিশন, ফুলের টব, বালতি, মাছ, মাংস নিয়ে বের হতে দেখা যায়। এর আগে, বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি। এদিকে, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দুপুরে সেনা সদরদপ্তরে এ বৈঠক শুরু হয়েছে।  জানা গেছে, বৈঠকে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলসহ অনেকে বৈঠকে অংশ নিয়েছেন। সূত্র: ঢাকা পোষ্ট 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম