ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

গণঅভ্যুত্থান: মারা গেলেন গুলিবিদ্ধ রিকশাচালক সুফিয়ানও

#

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২৪,  6:26 PM

news image

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে গুলিবিদ্ধ হওয়া রিকশাচালক আবু সুফিয়ানও মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ প্রায় দুই মাস মুমূর্ষু অবস্থায় রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন থেকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলবার (১ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ আবু সুফিয়ান সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে মৃত্যুবরণ করেছেন। গত ৫ আগস্ট তিনি জামালপুরে গুলিবিদ্ধ হয়েছিলেন। সবশেষ তাকে উন্নত চিকিৎসায় রাজধানী ঢাকায় আনা হলেও আর সুস্থ হয়ে ফিরতে পারলেন না। এতে আরও বলা হয়েছে, আবু সুফিয়ান পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আজ দুপুর ১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানা গেছে, জামালপুরের সাদুরপাড়া বটতলা গ্রামে বেড়ে ওঠা ২০ বছর বয়সী একজন সাধারণ মানুষ আবু সুফিয়ান। নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করায় পরিবারের সাধ্য ছিল না পড়াশোনা করানোর। তাই ছোটবেলা থেকেই অটোরিকশা চালাতেন সুফিয়ান। এমনকি অল্প বয়সে বিয়ে করে আট মাসের একটি ছেলে সন্তানের বাবাও হয়েছেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই তিনি সক্রিয় ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম