ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

গণঅনশনের নামে কেউ রাস্তায় নেমে অরাজকতা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

#

২০ নভেম্বর, ২০২১,  2:46 AM

news image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গণঅনশনের নামে কেউ রাস্তায় নেমে অরাজকতা করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। তিনি বলেন, বিএনপির গণঅনশনের বিষয়ে আমাদের কিছু বলা বা করার নেই। রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকার নাজনীন স্কুল মাঠে শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে ৯৯ নম্বর ওয়ার্ডের সব ইউনিট আওয়ামী লীগের সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া ভালো চিকিৎসা পান, সুস্থ হোক আমরাও সেটা চাই। তবে দেশের প্রচলিত যে আইন রয়েছে তার বাইরে গিয়ে কিছু নয়। আইনের ধারা অনুযায়ী শাস্তি স্থগিত রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিদেশের যাওয়ার বিষয়ে আইনমন্ত্রী আইনের ব্যাখ্যাও দিয়েছেন, বলেন তিনি। এর আগে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি ও মুক্তি দাবিতে দলের পক্ষ থেকে শনিবার (২০ নভেম্বর) দিনব্যাপী গণঅনশন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম