ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী এক বছরে বেড়ে তিন গুণ মাঝ আকাশে রেডিও-রাডার যোগাযোগ বিচ্ছিন্ন, যুক্তরাষ্ট্রে ফ্লাইট নিখোঁজ অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ অক্টোবর, ২০২৬,  2:18 PM

news image

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় তায়বাহ বিদ্যুৎকেন্দ্রে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।


আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মদিনার তায়বাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা গ্রহণযোগ্য নয়। এটি ইসলামের সবচেয়ে পবিত্র স্থানগুলোর পবিত্রতার ওপর অগ্রহণযোগ্য আঘাত।


এতে আরও বলা হয়েছে, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে বাংলাদেশ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ক্ষতি করে, এমন যেকোনো আগ্রাসী কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।


এর আগে চলতি মাসের শুরুতে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট গত বৃহস্পতিবার জানায়, হুথি গোষ্ঠী মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা করেছে। এই কেন্দ্র থেকে ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে হুথিরা এই অভিযোগ অস্বীকার করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম