ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

গজারিয়ায় ট্রলারডুবি: নিখোঁজ বাকি দুজনের লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১০ এপ্রিল, ২০২২,  12:10 PM

news image

বরিশালের মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় দুদিন পর নিখোঁজ বাকি দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ এপ্রিল) সকালে মে‌হে‌ন্দিগ‌ঞ্জের জাঙ্গা‌লিয়া ইউনিয়নসংলগ্ন কালাবদর নদী থেকে লাশ দু‌টি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মৃত মালা বেগম মা‌ঝিরচর এলাকার সাইফুল হাওলাদা‌রের স্ত্রী ও ইয়ামিন একই এলাকার বাসিন্দা।

মে‌হে‌ন্দিগঞ্জ থানা পুলিশের ওসি শ‌ফিকুল ইসলাম বলেন, শুক্রবার মা‌ঝিরচর থেকে দ‌ড়িরচর খাজু‌রিয়া ইউনিয়নে যাওয়ার পথে যাত্রীবা‌হী ট্রলারডুবির ঘটনায় মা ও মে‌য়ের লাশ উদ্ধার করা হলেও নি‌খোঁজ ছিল তিনজন। ওই তিনজনের মধ্যে শনিবার দুপুরে এক শিশুর লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে ঘটনাস্থল থেকে ৬-৭ কি‌লো‌মিটার দূর থেকে। সর্বশেষ রোববার সকালে বাকি নি‌খোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে‌। উল্লেখ্য, মা‌ঝেরচর থেকে দ‌ড়িরচর খাজু‌রিয়া ইউনিয়নে এক আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে ২৫ জন যাত্রী নি‌য়ে গজারিয়া নদী‌তে ট্রলার‌টি ডুবে যায়। এ সময় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম