ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

খোলা তেল বাজারজাত বন্ধ করনে রংপুরে সচেতনতা বৃদ্ধি শীর্ষক কর্মশালা

#

৩০ মার্চ, ২০২৪,  10:18 PM

news image

আবুল হোসেন বাবলুঃ পণ্যের দাম বাড়লে মিডিয়ায় প্রচার হয় কিন্তু দাম কমলে আর প্রচার হয় না, এমন মন্তব্য করেছেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচারক এ. এইচ. এম. সফিকুজ্জামান। রংপুর সিটি বাজার মনিটরিং শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে সকলকে নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক। শনিবার (৩০ মার্চ) রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত  ভিটামিন-এ সমৃদ্ধ ভোজ্য তেলের গুণগত মান নিশ্চিতকরণে ডিজিটাল মনিটরিং ও খোলা তেল বাজারজাত বন্ধ করনে সচেতনতা বৃদ্ধি শীর্ষক কর্মশালায় ভোক্তার মহাপরিচালক বলেন, পবিত্র মাহে রমজানে উত্তরাঞ্চলে দ্রব্যমূল্য কেন বাড়ছে সেই বিষয়ে মনিটরিংয়ে আমরা এসেছি। তাছাড়া আমরা বাজারে আসলে দাম কমে, চলে গেলে আবার দাম বাড়ে এই বিষয়গুলো খতিয়ে দেখতে বাজার মনিটরিং করছি। অন্যান্য জেলায়ও এই মনিটরিং করা হচ্ছে। তিনি বলেন,নিয়মিত বাজার মনিটরিংয়ের কারণে দ্রব্যমূল্য কমছে। এরফল হিসেবে ৮০০ টাকার তরমুজ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম ৮০০ টাকা থেকে নেমে ৫৯৫ টাকা এবং ১০০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ৩০ টাকায়। নিয়মিত মনিটরিংয়ের ফলে বাজার নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, না হলে পাগলা ঘোড়ার মতো দাম বাড়তো। তিনি বলেন, প্রতিটি জেলায় ভেজাল, নকল প্রতিরোধে কাজ করছি আমরা। রংপুরের বাজারে ভোজ্যতেল অস্বাস্থ্যকর ড্রামে রেখে বিক্রি করা হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাছাড়া ড্রামে রাখার কারণে কোনটা সয়াবিন তেল, কোনটা পাম ওয়েল সেটা বোঝা মুশকিল। এই সব বিষয় নিয়েও কাজ করছি। এর আগে সিটি বাজার মনিটরিংয়ের সময় বিএসটিআই'র নকল লোগো ব্যবহারের দায়ে ১০ হাজার এবং ভোক্তা অধিকার আইনে ১ হাজারসহ মোট ২ জন ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।  এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, শিল্প মন্ত্রণালয়য়ের অতিরিক্ত সচিব শামীমুল হক, শিল্প মন্ত্রণালয় ও উপ প্রকল্প পরিচালক মো. জাকির হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম