ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

খোলাবাজারে ডলারের দাম রেকর্ড ১১৭ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২২,  7:14 PM

news image

রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রা অবৈধ লেনদেন প্রতিরোধে চলছে অভিযান। নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। তবু দেশের মুদ্রাবাজারে সঙ্কট কাটছে না। বুধবার (১০ আগস্ট) খোলাবাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে রেকর্ড ১১৭ টাকায়। গতকাল মঙ্গলবার (৯ আগস্ট) কার্ব মাকের্টে প্রতি ডলারের দাম ছিল সর্বোচ্চ ১১৫ টাকা। এর আগে এটিই রেকর্ড ছিল। সবশেষ খবর অনুযায়ী, একদিনের ব্যবধানে মার্কিন মুদ্রার বিনিময় মূল্য বাড়লো ২ থেকে ৩ টাকা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী পণ্যদ্রব্যের দাম বেড়ে গেছে। ফলে বৃদ্ধি পেয়েছে আমদানি ও পরিবহন ব্যয়। এতে দেশে ডলারের সঙ্কট সৃষ্টি হয়েছে। রাজধানীর দিলকুশা বাণিজ্যিক এলাকা (ব্যাংক জোন), বায়তুল মোকাররম, পল্টন ও গুলশান এলাকার মানি এক্সচেঞ্জ হাউসগুলো ঘুরে  দেখা যায়, সকাল থেকেই সেগুলোতে ডলার কিনতে আসছেন ক্রেতারা। তবে সেই তুলনায় বিক্রেতা নেই। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার বিপরীতে পর্যাপ্ত সরবরাহ না থাকায় প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার বাড়ছে।  ব্যাংক থেকেও ডলার কিনতে গুণতে হচ্ছে বাড়তি মূল্য। প্রতি ডলারের জন্য পরিশোধ করতে হচ্ছে ১০৪ টাকা পর্যন্ত। তবে চিকিৎসা বা জরুরি প্রয়োজন ছাড়া মিলছে না মার্কিন মুদ্রা। চিকিৎসার ক্ষেত্রে দেয়া হচ্ছে সর্বোচ্চ ৪০০ ডলার পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম