ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

খৈয়াছড়া ঝরনায় পর্যটক প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

#

নিজস্ব প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর, ২০২৪,  10:56 AM

news image

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় সংস্কার কাজ ও পর্যটকদের সুরক্ষার জন্য সাময়িকভাবে পর্যটক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের উপ বন সংরক্ষক এস এম কায়চার। এ বিষয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের উপ বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার বলেন, চলমান বিরুপ আবহাওয়া এবং সংস্কার কাজের জন্য মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে এ ঝরনায় পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যুর ঘটনা ঘটে। পানি এসে পাথরগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ছে। যে কারণে ঝর্ণার ঝুঁকিপূর্ণ পাথর সরানোর কাজ চলছে। কাজ শুরু করেছে আজকে, হয়তো দুই চারদিন লাগবে। এইজন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তিনি আরও বলেন, আরও তো অনেক ঝরনা আছে, খৈয়াছড়া ছাড়া অন্যান্য ঝর্ণা খোলা থাকবে। পর্যটকদের প্রতি অনুরোধ থাকবে যাতে ঝরনা যাওয়ার সময় আমাদের স্টাফ বা গাইড নিয়ে ভ্রমণে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম