ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

খেলোয়াড়দের আচরণে আর্সেনালের বড় অঙ্কের জরিমানা

#

স্পোর্টস ডেস্ক

১৮ ফেব্রুয়ারি, ২০২৫,  5:03 PM

news image

উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে মাইলস লুইস-স্কেলির লাল কার্ডের ঘটনার পর খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় শাস্তি পেয়েছে আর্সেনাল। প্রিমিয়ার লিগের ক্লাবটিকে ৬৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। ম্যাচের ৪৩তম মিনিটে উলভারহ্যাম্পটনের এক ডিফেন্ডারকে ফাউল করায় লুইস-স্কেলিকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি মাইকেল অলিভার। ওই সময় তাকে ঘিরে ধরেন আর্সেনালের খেলোয়াড়রা। ভিএআরেও বহাল রাখা হয় অলিভারের সিদ্ধান্ত। তবে পরবর্তীতে লাল কার্ডের বিরুদ্ধে আর্সেনাল আপিল করার পর ১৮ বছর বয়সী লুইস-স্কেলির তিন ম্যাচের নিষেধাজ্ঞা বাতিল করা হয়। কিন্তু মাঠে খেলোয়াড়দের প্রতিবাদের ধরণ এবং রেফারির সঙ্গে বাদানুবাদের বিষয়টি উপেক্ষা করা সম্ভব হয়নি।  ২৫ জানুয়ারি প্রিমিয়ার লিগের সেই ম্যাচে ১-০ গোলে জয় পায় আর্সেনাল। ম্যাচের পর, খেলা চলাকালে দলের খেলোয়াড়দের ‘অনুপযুক্ত আচরণ না করার’ বিষয় নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় আর্সেনালকে অভিযুক্ত করেছিল ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। পরবর্তীতে ক্লাবটি পরবর্তীতে অভিযোগ স্বীকার করে নিলে তাদের জরিমানা করার সিদ্ধান্ত হয়। ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফএ এর গঠিত একটি স্বাধীন কমিশন আর্সেনালকে জরিমানা করেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম