ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এশিয়ান গেমসে পদক জেতা হলো না বাঘিনীদের ইন্দোনেশিয়ায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু

খেলাপি ঋণ আদায়ে আইনের পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২৫,  9:25 PM

news image

খেলাপি ঋণ আদায়ে অর্থ ঋণ আইনের পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে দেশে বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিডা এবং ইউএনডিপির যৌথ আয়োজিত সভায় এই কথা জানান তিনি। গভর্নর বলেন, ‘প্রতিষ্ঠান হচ্ছে জাতীয় সম্পদ। কোনো ব্যক্তির জন্য আমরা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারি না। এগুলা মানুষের কর্মসংস্থান করেছে। তবে আইনগত প্রক্রিয়ায় ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আইনের প্রয়োগ হবে, ব্যক্তিকে আমরা ছাড়ব না। এই নীতি ছিল আমাদের। এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়নি।’ খেলাপি ঋণ আদায় করতে অর্থ ঋণ আইনের পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে জানিয়ে ড. আহসান এইচ মনসুর বলেন, ‘ব্যাংক খাতের সংকট কাটাতে ৭০ হাজার কোটি টাকা দরকার। যেটা একসঙ্গে পাওয়া যাবে না। ৩৫ হাজার কোটি টাকা আগামী অর্থ বছরের বাজেট থেকে নেয়া হবে।’ দেশে ‘লিলিপুট’ ব্যাংক প্রচুর রয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, ‘কিন্তু আন্তর্জাতিক মানের একটি ব্যাংকও নেই। এটা আগামী ২০ বছরেও সম্ভব নয়। তবে চেষ্টা করলে ১০-১৫ বছরে ব্র্যাক ব্যাংক হয়তো সেখানে যেতে পারে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম