ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

খুলনা থেকে অপহৃত দুই শিশু কুষ্টিয়ায় উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি, ২০২৫,  4:47 PM

news image

খুলনা থেকে অপহৃত দুই মাদরাসাছাত্রকে উদ্ধার করেছে কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ। এসময় অপহরণকারীকে আটক করে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টার সময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন থেকে শিশু দুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলো-খুলনার সোনাডাঙ্গা থানার আলফারুক মোড় এলাকার নিজামুদ্দিনের ছেলে নিয়াজ উদ্দিন শান্ত এবং খুলনার রূপসা থানার ওহিদুজ্জামানের ছেলে আবুবক্কর আমান। তারা দুজনেই মাদ্রাসা শিক্ষার্থী। এ সময় পুলিশ তুহিন (১৭) নামের অপহরণকারীকে আটক করেছে। তুহিন পাবনা সদর থানার দোগাছিচর এলাকার মুকুল হোসেনের ছেলে। ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ভেড়ামারা স্টেশনে এসে পৌঁছালে ট্রেন থেকে তিনজনই প্লাটফ্রমে নামে স্থানীয়রা সন্দেহ করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে। ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুনি শিশু দুটিকে খুলনা থেকে ট্রেনে নিয়ে এসেছে বলে জানা গেছে। শিশু আবুবক্কর তার বাবার মোবাইল নম্বর বলতে পারায় তার বাবাকে খবর দেওয়া হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে আবুবক্কর এর বাবা থানায় আসার কথা বলেছেন। বর্তমানে তিনজনই ভেড়ামারা থানা পুলিশের হেফাজতে রয়েছে। নিয়াজ উদ্দিন শান্তের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত দুই শিশু খুলনার দারুল নাযাত মডেল মাদরাসার শিক্ষার্থী বলে জানা গেছে। মোবাইল ফোনে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম