ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

খুলনায় ইজিবাইকচালক মেহেদী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

#

০৬ এপ্রিল, ২০২২,  9:01 PM

news image

খুলনায় ইজিবাইকচালক মেহেদী হাসান রাব্বি (২০) হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৬ এপ্রিল) খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, লবণচরা বোখারীপড়া এলাকার মীর মোহাম্মাত আলীর ছেলে মো. বাবু হোসেন ওরফে বাবু, দক্ষিণ লবণচরা মদিনাবাদ এলাকার নারি মোল্লার ভাড়াটিয়া মো. জাহিদুল ইসলাম নয়ন,

মাথাভাঙা মোহম্মাদীয়া জামে মসজিদ রোড ফুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাবুল হাওলাদারের ছেলে মো. ফয়সাল হাওলাদার ও দারোগার লিজ এলাকার ডা. মরিয়মের বাড়ির পাশে মো. রফিকুল ইসলামের ছেলে আবু রায়হান। রায় ঘোষণার সময় আসামি রায়হান বাদে বাকি সবাই পলাতক ছিলেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ আগস্ট সকালে লবণচরা থানা এলাকার কুয়েত মসজিদের সামনে ইজিবাইকচালক মেহেদী হাসান রাব্বির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় গল্লামারী পুলিশ বক্সের পেছনের বাসিন্দা রাব্বির বাবা আব্দুর রহিম বেপারী বাদী হয়ে মাসলা করেন। তদন্ত কর্মকর্তা এসআই নাসির উদ্দিন মোল্লা ২০১৯ সালের ৩১ জানুয়ারি ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। রাষ্টপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন এ তথ্য নিশ্চিত করে জানান, মেহেদী হাসান রাব্বি হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম