ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত বিএনপির সরোয়ার আলমগীরের এমপি পদ বহালই থাকছে যুক্তরাষ্ট্রের টালমাটাল গোয়েন্দা দপ্তরের হাল ধরছেন ট্রাম্পের আস্থাভাজন জে ক্লেটন রোবট আমদানি নিষিদ্ধ করে চীনকে বিপাকে ফেলল আমেরিকা? মুমিনের সফলতার পথে ১০ প্রতিবন্ধকতা মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, চরম উত্তেজনা বিশ্ববাণিজ্য: চীন তেল মজুত করায় বিপর্যয় এড়িয়েছে বিশ্ববাজার

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৩ আগস্ট, ২০২৫,  11:51 AM

news image

খুলনার আঠারো মাইল এলাকায় মো. শামীম নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতের কোনো এক সময় ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় সৈয়দ ঈসা কলেজের পাশে ভাড়া বাসায় ঢুকে কুপিয়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। শনিবার (২৩ আগস্ট) সকালে পরিবারের সদস্যরা তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। জানা গেছে, শামীম তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য। তিনি তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। শামীম দীর্ঘদিন থেকে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় বসবাস করে কীটনাশকের ব্যবসা করতেন। তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ জানান, এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা হত্যাকারীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম