ঢাকা ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, এবারও অনলাইনে বিক্রি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের বিষয়ে ইসি এখন তদন্ত করতে পারে: সুজন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ডিএমপি কমিশনারের পদ থেকে অব্যাহতি নিলেন সাজ্জাত আলী মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী চলতি বছরের ফিতরার হার নির্ধারণ খাল খনন কর্মসূচি একটি বিপ্লব: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশ থেকে মুরগি-ডিম নেবে না সৌদি আরব

খিলগাঁও ফ্লাইওভারে বাসের ধাক্কায় এসআই নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন, ২০২৫,  11:20 AM

news image

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় বলাকা বাসের চালক মো. জামাল আহমেদ টিপুকে আটক করা হয়েছে। মোটরসাইকেল যোগে ডিউটিতে যাওয়ার পথে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে একটি বলাকা বাস ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান এসআই কামরুল। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সোমবার রাতেই ওই বাস জব্দসহ চালককে আটক করে শাজাহানপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আফজাল। তিনি বলেন, ‘এ ঘটনায় ওই বলাকা বাসের চালক মো. জামাল আহমেদ টিপুকে আটক করা হয়েছে। বাসটিও থানায় জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ নিহত এই পুলিশ সদস্যের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলা নাগরায়। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এসআই মো. কামরুল হাসানের অকাল মৃত্যুতে ঢাকা মহানগর পুলিশ পরিবার গভীরভাবে শোকা প্রকাশ করেছে। ব্যক্তিজীবনে এসআই মো. কামরুল হাসান ছিলেন একজন নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা, দায়িত্বশীল স্বামী ও স্নেহময় পিতা। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও নয় মাস বয়সী এক কন্যা সন্তান রেখে গেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম