ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে ঢাকায় কোকোর স্ত্রী ও দুই কন্যা

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৩,  11:49 PM

news image

লন্ডনে থেকে ঢাকায় এসেছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও তার দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করবেন বলে জানা গেছে। জানায়, বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর পৌনে দুইটার দিকে খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি ও দুই নাতনি বিমানবন্দর থেকে সরাসরি তার গুলশান এলাকার বাসভবনে প্রবেশ করেন। তারা সবাই খালেদা জিয়ার সঙ্গে ঈদ করবেন। এ ছাড়া শর্মিলা রহমানের মাও ঢাকায় থাকেন। দুই মেয়েকে নিয়ে তার বাসায় যাবেন সিঁথি। এর আগে, রমজানের প্রথম দিকে শর্মিলা রহমান একা ঢাকায় এসে আবার লন্ডনে ফিরে যান। এক এগারো সরকারের সময় স্বামী আরাফাত রহমান কোকোর সঙ্গে মালয়েশিয়ায় যান শর্মিলা রহমান সিঁথি। ২০১৫ সালে কোকোর মৃত্যুর পর দুই মেয়েকে নিয়ে তিনি লন্ডনে চলে যান। সেখানে কোকোর বড় ভাই তারেক রহমানের তত্ত্বাবধানে অবস্থান করছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম