ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২২,  2:43 PM

news image

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিনে রেখে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। সেখানে ডায়াবেটিসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। খাবার গ্রহণের ক্ষেত্রে আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, ম্যাডামের অবস্থা আগের মতোই আছে। ওনাকে কেবিনে রেখে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।তবে খাবার তেমন খেতে পারছেন না, স্যুপ, ফল এসবই খাচ্ছেন তিনি। প্রসঙ্গত, গত ১০ জুন রাতে হঠাৎ অসুস্থ হওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করানো হয়। এরপর তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়। পর দিন শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্টে সফলভাবে রিং পরানো হয়েছে। এরপর ১৫ জুন দুপুরে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম