ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

খালেদা জিয়ার রাজনীতি বিষয়ে সরকার হস্তক্ষেপ করবে না: আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২৩,  7:54 PM

news image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি বিষয়ে সরকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি নেত্রী অংশ নিতে পারবেন না বলেও জানিয়েছেন মন্ত্রী। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১৪তম বিজেএস পরীক্ষায় নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন,

‘সংবিধান অনুযায়ী বেগম জিয়া নির্বাচন অংশ নিতে পারবেন না। তবে রাজনীতি করবেন কি করবেন না সেটা তার ব্যক্তিগত বিষয়। এক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করবে না।’ আনিসুল হক বলেন, ‘সংবিধানের ৪০১ ধারায় খালেদা জিয়াকে অসুস্থ হিসেবে মুক্তি দেয়া হয়েছে। রাজনীতির কথা তাতে বলা নেই। তবে দণ্ডিত হওয়ায় আইন‌ অনুযায়ী সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম