ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মায় বিলীন শত শত বিঘা জমি আবার করোনা পাবনায় স্বাস্থ্যকর্মীসহ আক্রান্ত ৮ জন সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫ দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত গ্যাসসংকটে বন্ধ হচ্ছে কারখানা ইসরায়েলের বিরোধিতার মুখে আবার মানবাধিকার প্রধান হলেন ফলকার টুর্ক মাকে হারালেন অস্কারজয়ী অভিনেতা দুই ভাই সিটির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে উজবেক ডিফেন্ডা পরপর দুই জরিপে এগিয়ে, ব্রাজিলের প্রেসিডেন্টের দৌড়ে শীর্ষে লুলা দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকে ধাক্কা, যাত্রীবাহী বাসের ১০ যাত্রী আহত

খালেদা জিয়ার ইন্তেকালে ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের শোক

#

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২৫,  10:49 AM

news image

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার এক শোকবার্তায় সংগঠনটি জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন প্রাজ্ঞ, সাহসী ও দৃঢ়চেতা রাষ্ট্রনায়ককে হারাল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব, সংসদীয় গণতন্ত্রের বিকাশ, নারী শিক্ষায় বৈপ্লবিক অগ্রগতি, মুক্তিযোদ্ধাদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে তার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শোকবার্তায় উল্লেখ করা হয়, রাজনৈতিক প্রতিকূলতা, জেল-জুলুম ও দীর্ঘ কারাবাসের মধ্যেও বেগম খালেদা জিয়া জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে আপসহীন ছিলেন। ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জয় এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা যৌথভাবে প্রেরিত শোকবার্তায় বলেন, ‘এই শোকাবহ মুহূর্তে আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং গভীর শ্রদ্ধার সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, দলের নেতাকর্মী ও সমগ্র দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।’ শোকবার্তায় আরও বলা হয়, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সবাইকে দোয়া করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম