ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে যে বার্তা দিলেন সিইসি বঙ্গবভনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, গার্ড অব অনার প্রদান দুর্নীতির মামলায় এসকে সুরের তিন বছরের কারাদণ্ড বরগুনার সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর মৃত্যু সাভারে ডিবির ৪ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহন ও স্বর্ণ চুরির অভিযোগ দেশে বাজারে স্বর্ণের দামে পতন আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের

খালেদার স্বাস্থ্যের অবনতি হলে বিএনপিই দায়ী থাকবে: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২১,  2:51 PM

news image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিএনপির চিকিৎসকদের তত্ত্বাবধানেই চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে, তাই খালেদার স্বাস্থ্যের অবনতি হলে বিএনপিই দায়ী থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি বেগম খালেদার চিকিৎসা সরকারি হাসপাতাল বঙ্গবন্ধু মেডিকেলে হওয়ার কথা।

কিন্তু বেগম খালেদা অনেকটা মুক্তভাবে থাকছেন। বিএনপির চিকিৎসকদের তত্ত্বাবধানেই চিকিৎসা নিচ্ছেন। সেক্ষেত্রে কোনো অবনতি ঘটলে দায় তাদেরই নিতে হবে। সচিবালয়ে সোমবার সাংবাদিকদের সাথে মত বিনিময় করার সময় তিনি এ কথা বলেন। সদ্য সমাপ্ত চতুর্থ ধাপের ইউপি নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, এবার দ্বিতীয়বারের মতো দলীয় প্রতীকে ইউপি নির্বাচন হচ্ছে। এখানে আমরা দেখছি বেশিরভাগ ইউপিতেই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর পরের অবস্থানে আছেন আওয়ামী লীগের বিদ্রোহীরা। এর পরে আছেন বিএনপি। তারা দলীয়ভাবে অংশ না নিলেও স্বতন্ত্রভাবে তাদের প্রার্থী ছিল। দেশে আওয়ামী লীগের বিকল্প কোনো রাজনৈতিক শক্তি দেখছেন না জানিয়ে দলটির যুগ্ম সাধারণ হাছান মাহমুদ বলেন, এই নির্বাচনই প্রমাণ করে দেশে আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই, অন্য কেউ নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম