ঢাকা ০১ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

খালি পেটে আমলকি খেলে দূরে থাকবে অনেক সমস্যা

#

লাইফস্টাইল ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২৪,  2:06 PM

news image

ক্যালোরি, প্রোটিন, ভিটামিন, ক্য়ালসিয়াম, আয়রনের মতো একাধিক পুষ্টিগুণে ভরপুর আমলকি। আমলকির রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। ডায়রিয়া, জন্ডিস এবং প্রদাহের মতো স্বাস্থ্য সমস্যা নিরাময়ের জন্য এটি খাওয়া যেতে পারে। আমলকি কাঁচা খাওয়ার পাশাপাশি বিভিন্নভাবে খাওয়া যেতে পারে। যেমন আচার, ক্যান্ডি, গুঁড়া, জুস ইত্যাদি। আমলকি ভিটামিন সি-এর একটি সমৃদ্ধ উৎস এবং এতে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অনেকেই বিশ্বাস করেন, আমলকি দিয়ে দিন শুরু করলে তা পুষ্টির শোষণ বাড়ায় এবং হজমের স্বাস্থ্যকে উন্নত করে।

জেনে নিন খালি পেটে আমলকি খাওয়ার উপকারিতা—

হজমে সহায়ক এনজাইমের কাজে সাহায্য করতে পারে আমলা। এতে বদহজমের আশঙ্কা দূর করে। দূর হতে পারে কোষ্ঠাকাঠিন্যের সমস্যাও।

আমলায় উপস্থিত ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট কোলাজেন তৈরিতে সাহায্য করে। বলিরেখা দূর করতে পারে। অকাল বার্ধক্যের আশঙ্কা দূর হয়।

আমলায় আছে ক্যারোটিন এবং আয়রন। চুলের স্বাস্থ্য ভালো রাখে আমলা। নতুন চুল গজাতে সাহায্য করে। চুল পেকে যাওয়া কমায়।

আমলা এলডিএল (LDL) কমায় এবং বাড়াতে পারে এইচডিএল (HDL)। হৃদরোগের আশঙ্কা কমায়। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে।

ওজন কমাতেও কার্যকরী আমলা। এতে ভিটামিন সি রয়েছে পর্যাপ্ত। মেটাবলিজম বাড়াতে এবং ফ্যাট কমাতে পারে। পর্যাপ্ত পরিমাণে ফাইবার আছে আমলায়। খিদে কমাতে পারে আমলা।

ক্যারোটিন সমৃদ্ধ আমলকি। যা চোখ ভালো রাখতে পারে। এমনকী চোখের ছানির আশঙ্কাও কমতে পারে।

ডায়বেটিকদের জন্য কার্যকরী আমলা। যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে। এমনকী ডায়বেটিস সংক্রান্ত জটিলতা দূর করতে পারে।

শরীর থেকে টক্সিন দূর করতে পারে আমলকি। পাশাপাশি লিভারের স্বাস্থ্য ভালো রাখে আমলা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম