ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

খাগড়াছড়ির সঙ্গে বন্ধ সাজেকের যোগাযোগ

#

নিজস্ব প্রতিনিধি

০৯ আগস্ট, ২০২৩,  10:53 AM

news image

গত কয়েক দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় একটি কালভার্ট ডুবে গেছে। এর ফলে বন্ধ হয়ে গেছে জেলা সদরের সঙ্গে রাঙামাটির পর্যটন নগরী সাজেকের যোগাযোগ। সাজেকে যেতে হলে খাগড়াছড়ি-দীঘিনালা উপজেলা হয়েই যেতে হয়। সাজেকে যাওয়ার এই একটি মাত্র সড়ক। যে কারণে এই সড়কের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে অবকাশযাপন করতে আসা অনেক পর্যটক আটকা পড়েছে। জানা গেছে, দীঘিনালা উপজেলা কালভার্টটি ডুবে যাওয়ায় সাজেক থেকে কোনও গাড়ি ছাড়েনি। আবার বাঘাইহাট থেকে কোনও গাড়ি সাজেকে প্রবেশ করতে পারেনি। বর্তমানে সাজেকে ২০০-২৫০জন পর্যটক অবস্থান করছেন বলে জানা গেছে। সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন গণমাধ্যমকে বলেন, “দীঘিনালা উপজেলার একটি কালভার্ট নদীর পানিতে ডুবে যাওয়ায় খাগড়াছড়ি জেলার সঙ্গে সাজেকের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।” তিনি আরও বলেন, “পর্যটকদের জন্য সব কটেজ রিসোর্টের ভাড়া হাফ করে দিয়েছি। যারা অগ্রিম বুকিং দিয়েছেন তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে।” রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, দীঘিনালায় যে কালভার্টটি ডুবে গেছে সে ব্যাপারে খাগড়াছড়ি সড়ক বিভাগের সঙ্গে কথা বলা হয়েছে। তবে বাঘাইহাট বাজার এবং মাচালং সেতুতে পানি উঠে যাওয়ায় পর্যটকদের চলাচল করা কোনওভাবেই সম্ভব নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম