ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

#

স্পোর্টস ডেস্ক

৩০ অক্টোবর, ২০২৫,  5:10 PM

news image

এল ক্লাসিকোতে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় নিজের আচরণের জন্য রিয়াল মাদ্রিদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস জুনিয়র। বুধবার ভিনিসিয়ুস প্রকাশ্যে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন। তবে যার সঙ্গে এই আচরণটা করেছিলেন, রিয়াল মাদ্রিদের সেই কোচ জাবি আলোনসোর নামও নেননি তিনি ক্ষমা চাওয়ার বিবৃতিতে। গত রবিবার বার্সেলোনার বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ম্যাচে ৭১তম মিনিটে ভিনিসিয়ুসকে বদলি করে মাঠে নামানো হয় রদ্রিগোকে। এর আগেই তিনি দলের জয়সূচক গোলে ভূমিকা রেখেছিলেন। তাই হঠাৎ বদলি হওয়ার পর ক্ষোভ প্রকাশ করে সরাসরি ড্রেসিংরুমে চলে যান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, আজ আমি রিয়াল মাদ্রিদের সব সমর্থকের কাছে ক্ষমা চাইছি এল ক্লাসিকোতে বদলি হওয়ার পর আমার প্রতিক্রিয়ার জন্য। আমি ইতিমধ্যে সতীর্থদের, ক্লাব এবং প্রেসিডেন্টের কাছেও ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছি। ভিনিসিয়ুস আরও বলেন, আমার আবেগ কখনো কখনো আমাকে নিয়ন্ত্রণ করে ফেলে, কারণ আমি সবসময় জিততে চাই এবং দলকে সাহায্য করতে চাই। আমার প্রতিযোগিতামূলক মনোভাব আসে এই ক্লাবের প্রতি ভালোবাসা থেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম