ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ক্লাইমেট ব্রেকথ্রু অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সারা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০২১,  4:51 PM

news image

পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে যুগান্তকারী অবদান রাখার জন্য ক্লাইমেট ব্রেকথ্রু অ্যাওয়ার্ড পেয়েছেন বিশ্বের তিন জন নারী। তারা হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেনিস ফেয়ারচাইল্ড, ফিলিপাইনের বাংলাদেশি বংশোদ্ভূত সারা জেন আহমেদ এবং জার্মানির কাথেরিন গুতমান। প্রতি বছর জলবায়ু ও পরিবেশ  ক্ষেত্রে পরিবর্তন সৃষ্টিকারী নতুন সাহসী ধারনা যা গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে – এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের এ পুরস্কারে ভূষিত করা হয়।

এ বছর পুরস্কারের আর্থিক মূল্য ৩ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ২৫ কোটি টাকা। সারা জেন আহমেদ বাংলাদেশি ড. মাহফুজ আহমেদ (এশীয় উন্নয়ন ব্যাংক-এর কৃষি ও গ্রাম উন্নয়ন-এর সাবেক প্রধান) এবং ফিলিপিনো ভিভিয়ান আহমেদের কন্যা। অর্থ কৌশলবিদ সারা আহমেদ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলিতে স্থিতিস্থাপকতা এবং বিনিয়োগের সুযোগ তৈরি করতে চান। তিনি ফিন্যান্সিয়াল ফিউচারস সেন্টারের প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি ভালনারাবেল-২০ গ্রুপ অফ ফাইনান্স মিনিস্টারস (ভি২০) গ্রুপের ৫৫টি দেশের অর্থমন্ত্রীদের জলবায়ু অর্থায়ন বিষয়ক উপদেষ্টা। বাংলাদেশ সরকার প্রণীত ক্লাইমেট প্রস্পারিটি প্ল্যান “মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা” তৈরি করার ক্ষেত্রে সারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সম্প্রতি গ্লাসগোতে অনুষ্ঠিত কপ-২৬ সম্মেলনে এ পরিকল্পনাটি উপস্থাপিত হয়। বিশ্বের ৩৬টি ইতোমধ্যে নিজ নিজ দেশের জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা তৈরিতে আগ্রহ প্রকাশ করেছে। সারা আহমেদের লক্ষ্য, ২০৩০ সাল নাগাদ ৫০টি জলবায়ু ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশের জন্য জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়ন করা – যা ১.৪ বিলিয়ন জনসংখ্যা ও ২.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের জিডিপির প্রতিনিধিত্ব করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম