ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

ক্রোম ব্যবহারে সতর্কতা জারি গুগলের

#

আইটি ডেস্ক

১১ জানুয়ারি, ২০২২,  1:11 PM

news image

ব্যবহারকারী বেশি থাকায় সাইবার অপরাধীদের অন্যতম লক্ষ্যে পরিণত হয়েছে ক্রোম ব্রাউজার। তাই এর ২০০ কোটি ব্যবহারকারীর জন্য উচ্চ সতর্কবার্তা জারি করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। প্রতিষ্ঠানটি বলছে, সতর্ক না হলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে হতে পারে। কারণ গতবছর ক্রোম ব্রাউজারে রেকর্ড সংখ্যক সাইবার হামলা হয়েছে। খবর ফোর্বসের

গুগল নতুন এক ব্লগ পোস্টে জানিয়েছে, ব্রাউজারটিতে ৩৭টি নিরাপত্তা দুর্বলতার সন্ধান মিলেছে, যার মধ্যে ১০টি ব্যবহারকারীদের জন্য হুমকির কারণ হতে পারে। এ হুমকি মোকাবিলায় ব্রাউজারটির নতুন সংস্করণ ‘ক্রোম ৯৭’ লঞ্চ করেছে গুগল। বিভিন্ন দেশে পর্যায়ক্রমে সংস্করণটি ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। দ্রুত সংস্করণটি ডাউনলোড করে নেওয়ার অনুরোধও জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় এ সার্চ ইঞ্জিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম