ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রেতা শূন্য সুনামগঞ্জের ফলের বাজার হাহাকার ব্যবসায়ীদের

#

২৮ নভেম্বর, ২০২৪,  3:27 AM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : উচ্ছেদের দীর্ঘদিন পরও সুনামগঞ্জের ফলের বাজার জমে উঠেছে না। বর্তমানে শহরের স্টেডিয়াম সংলগ্ন স্থানে ফলের বাজারের নিদিষ্ট করে দিলেও ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ফল ব্যবসায়ীরা মহা সংকটে পড়েছেন। জন সমাগম স্থানে ফল ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করার দাবী তাদের। উল্লেখ্য প্রায় তিন মাস আগে শহরের প্রাণকেন্দ্র থেকে ফল ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হলে তারা পড়েন বিপাকে। পরে ব্যবসায়ীরা তাদের ব্যবসা বন্ধ করে দেন। এহেন পরিস্থিতিতে ফল ব্যবসায়ীরা তাদের পরিবার পরিজন নিয়ে ভীষণ কষ্টে দিনাতিপাত করছেন। ক্রেতা সাধারণ ও পূর্বের চেনা জায়গায় ব্যবসায়ীদের না পেয়ে মন খারাপ করে বাসা বাড়িতে ফিরছেন। ফল ব্যবসায়ীদের দাবী জন সমাগম স্থানে ফল বেচা কেনার স্থান নির্ধারণ করে দেয়া হোক। এ ব্যাপারে ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম