ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

ক্যালিফোর্নিয়ায় দুর্যোগে নিহত ১৪, স্রোতে ভেসে গেছে এক শিশু

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ জানুয়ারি, ২০২৩,  12:35 PM

news image

ক্যালিফোর্নিয়ায় প্রবল ঝড় ও বন্যায় এ পর্যন্ত প্রাণ গেছে কমপক্ষে ১৪ জনের। ঝড়ের ফলে সৃষ্ট বন্যার পানিতে গত সোমবার ৫ বছরের এক শিশু ভেসে যায়। সাত ঘণ্টা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয় ডুবুরিরা। পরবর্তীতে পানির স্তর বিপজ্জনকভাবে বৃদ্ধির কারণে তারা অনুসন্ধান কাজ বন্ধ করে দেয়। মন্টেসিটো থেকে সবাইকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানিয়েছেন, ভেসে যাওয়া ছেলেটির মা একটি ট্রাক চালাচ্ছিলেন ক্যালিফোর্নিয়ার কেন্দ্রীয় উপকূলের শহর পাসো রোবলসের কাছে। তারা বন্যার পানিতে আটকা পড়লে পথচারীরা মাকে ট্রাক থেকে টেনে বের করে আনতে সক্ষম হয়, কিন্তু ছেলেটি গাড়ি থেকে পড়ে ভেসে যায়। উদ্ধারকারীরা ছেলেটির কেবল একটি জুতা খুঁজে পেতে সক্ষম হয়েছে। তবে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন সান লুইস ওবিস্পো কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র টনি সিপোলা। মুষলধারে বৃষ্টি, বাতাস এবং কাদামাটি বিপর্যয় ডেকে এনেছে পুরো ক্যালিফোর্নিয়া রাজ্যে। মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে, সম্পদের ক্ষতি হয়েছে এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। এদিকে, ক্যালিফোর্নিয়ার কিছু অংশে গত মে মাসের মতো পুনরায় বৃষ্টি ও তুষারপাত হতে পারে বলে সতর্ক করেছে জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র (এনডব্লিউএস)। এমন পরিস্থিতিতে গত সপ্তাহে গভর্নর গ্যাভিন নিউসম জরুরি অবস্থা জারি করেন। তিনি বলেন, ‘আমাদের সামনে খারাপ সময় রয়েছে বলে আমি মনে করি।’ সূত্র: ডয়চে ভেলে, এপি, এএফপি, রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম