ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

ক্যানসারমুক্ত ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন

#

১০ সেপ্টেম্বর, ২০২৪,  5:01 PM

news image

ক্যানসারমুক্ত হয়েছেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। গতকাল সোমবার এক ভিডিও বার্তায় এ কথা জানিয়েছেন প্রিন্সেস অব ওয়েলস নিজেই। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুর দিকে হঠাৎ করেই সবার অন্তরালে চলে যান ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। গুঞ্জন ওঠে ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এরপর গেল মার্চে ক্যানসারের চিকিৎসা নেওয়ার কথা প্রকাশ করেন কেট। দীর্ঘ কয়েক মাস চিকিৎসা নেওয়ার পর কেমোথেরাপির মাধ্যমে ক্যানসারমুক্ত হয়েছেন প্রিন্সেস অব ওয়েলস। সোমবার ব্রিটিশ রাজপরিবারের কেনসিংটন প্যালেস থেকে প্রকাশিত ব্যক্তিগত একটি ভিডিওতে এ কথা জানিয়ে স্বস্তি প্রকাশ করেন তিনি। কেট চলতি বছরটি তার জন্য অবিশ্বাস করা কঠিন বলে আখ্যা দিয়ে জানান, মানুষের পরিচিত জীবন মুহূর্তেই বদলে যেতে পারে। গেল ৯ মাস তিনি এবং তার পরিবার এক ভয়ংকর ও কঠিন সময় পার করেছেন বলেও জানান কেট। এখন কীভাবে বাকি জীবন ক্যানসারমুক্ত থাকা যায় সেটির উপর নজর রাখবেন ব্রিটিশ এই রাজবধূ। ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ দিকে খুব অল্পসংখ্যক অনুষ্ঠানে হাজির হতে পারেন কেট। তবে রাজপ্রাসাদ সূত্রগুলো জোর দিয়ে জানিয়েছে, কেটের সুস্থ হতে আরও অনেক পথ বাকি। আগামী কয়েক মাস তিনি তার স্বাস্থ্যের ওপরই সবচেয়ে বেশি মনোযোগ দেবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম