ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২১,  2:17 PM

news image

তৃতীয় করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের সবাই নেগেটিভ হওয়ায় সিরিজ নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে আগেই। মঙ্গলবার ক্রাইস্টচার্চে প্রথম অনুশীলন করেছে টিম টাইগার্স। সফরে ১১ দিন পর ব্যাট-বল ধরতে পেরে খুশি মুমিনুলরা। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। ‘বাইরে বের হতে পেরে অনুভূতি অসাধারণ। ১১ দিন রুমবন্দি থাকা খুবই চ্যালেঞ্জিং ছিল ছেলেদের জন্য। ছেলেরা রৌদ্রোজ্জ্বল একটি দিনে মাঠে আসতে পেরে খুব খুশি।

’ ‘আগামী দুই-তিন দিন হাই-ইনটেনসিটি প্র্যাকটিস হবে ব্যাটিং-বোলিংয়ের। টেস্টের আগে মঙ্গানুইতে ৬ দিন অনুশীলনের সুযোগ পাবো। আশা করি সবাই ছন্দে ফিরতে পারবে, টেস্টে নামার আগে যেমন ইনটেনসিটি দরকার তা নিশ্চিত করতে পারবে।’ নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের জন্য ৭ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক হলেও সেটি বেড়ে ১১ দিনে যায়, সফরকারী দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা পজিটিভ হওয়ায়। মঙ্গানুইতে দুই দলের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে নতুন বছরের ১ জানুয়ারি। এরপর ৯ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম