ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

কোম্পানীগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৪ জন

#

নিজস্ব প্রতিনিধি

০২ অক্টোবর, ২০২৫,  5:25 PM

news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে রয়েছেন দুই শিশু ও তাদের বাবা-মা।  বুধবার (১ অক্টোবর) রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইদ্রিসিয়া সড়কের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। আহতরা হলেন- কুমুদ নাথ (৪৪), তার স্ত্রী সবিতা রানী নাথ (৩২), মেয়ে ওদ্রিবা (৮) ও ছেলে তূর্য (৩)। কুমুদ নাথ একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তিনি পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।  স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রান্নাঘরের গ্যাসের চুলার সুইচ খোলা থাকায় ঘরে গ্যাস জমে ছিল। ওই সময় একটি কক্ষে প্রদীপ জ্বালানোর মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের চারজন গুরুতর দগ্ধ হন। বিস্ফোরণে ঘরের দেয়াল ও জানালার কাচ ভেঙে যায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আবদুল মালেক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাসে আগুন লেগে বিস্ফোরণ ঘটেছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম