ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

কোম্পানীগঞ্জে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নির্মাণশ্রমিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৭ মার্চ, ২০২৪,  6:06 PM

news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক নির্মাণ শ্রমিক অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত হয়েছেন। এ সময় আরও এক শ্রমিক আহত হয়েছেন। নিহত আবুল কালাম (৩৫) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নগর গ্রামের রৌশন আলী মিয়াজী বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে। বুধবার (২৭ মার্চ) সকাল ৭টার দিকে বসুরহাট টু দাগনভূঞা সড়কের মীর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. হায়দার হোসেন সম্রাট। তিনি বলেন, নিহত কালাম পেশায় একজন নির্মাণশ্রমিক ছিল। ফেনী জেলার দাগনভূঞার তালের চারা এলাকার মাদরাসা মার্কেট সংলগ্ন একটি ভবনের নির্মাণ কাজ চলছিল। পায়ে হেঁটে ওই ভবনে কাজ করতে আজ সকালে বাড়ি থেকে বের হয় কালাম। কাজে যাওয়ার পথে তিনি আরেক শ্রমিকসহ দাগনভূঞার মীর বাড়ির সামনে পৌঁছালে বসুরহাট থেকে ঢাকামুখী একটি অ্যাম্বুলেন্স তাকে পেছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হচ্ছে। পরে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম