ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয় কমিটি গঠন

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জুলাই, ২০২৪,  3:54 PM

news image

‘সকল চাকরিতে সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল আন্দোলন’ এর সমন্বয়ের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সমন্বয় কমিটি গঠন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার (৭ জুলাই) বেলা ১২টায় আন্দোলন শুরুর পূর্বে তারা কমিটি ঘোষণা দেয়। এরপর বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে তারা। এর আগে গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে ২৩ সদস্যের এই কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয় তারা। সভার সিদ্ধান্ত অনুযায়ী, কমিটির সকলে কোটা সংস্কারের চলমান আন্দোলনের সমন্বয়ের দায়িত্বে থাকবে। এ বিষয়ে কমিটির অন্যতম সমন্বয়ক এ এন মাঈনুল ইসলাম দেশ টিভিকে জানান, আন্দোলনটি সুচারুভাবে সফল করতে এবং যেকোনো উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সদস্যরা হলেন- সুজয় শুভ, মো. আতিআর রহমান, সিফাত আহমদ, অনিকা সীথি, সুজন মাহমুদ, হাসিবুর রহমান, মেহেদী হাসান, ভূমিকা সরকার, সজীবুল ইসলাম, শান্ত, শহিদুল ইসলাম, এনামুল হক, মেহেদী হাসান। এছাড়া কমিটিতে আরও রয়েছে- এ এন মাইনুল ইসলাম, আব্দুর রহিম, সিরাজুল ইসলাম, তারেক, অপর্ণা, সেঁজুতি, জাহিদুল, ফারিয়া সুলতানা লীজা, মহিব্বুল্লাহ সুজন, মুস্তাকিম ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম