ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কোচ সালাউদ্দিনকে নিয়ে এবার মন্তব্য করলেন আশরাফুল

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২৫,  6:33 PM

news image

চুক্তির মেয়াদ বাকি থাকতে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। তার এমন সিদ্ধান্তের আগেই আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় মোহাম্মদ আশরাফুলকে। সাবেক এই তারকা ক্রিকেটার এবার কোচ সালাউদ্দিনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মন্তব্য করেছন। আশরাফুল জানান, সালাউদ্দিনসহ সবার সঙ্গে তার রয়েছে সুসম্পর্ক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সবার সঙ্গেই আমার ভালো সম্পর্ক রয়েছে। আমি সেরকম (সম্পর্ক খারাপ হওয়ার মতো) কেউ নই। সালাউদ্দিন ভাইয়ের সঙ্গেও সম্পর্ক ভালো। আমি যখন অধিনায়ক ছিলাম তখনো উনি কাজ করেছেন। তাই যেমনটা ভাবা হচ্ছে, তেমন কিছু নয়।’ নতুন দায়িত্ব পেয়ে খুশি আশরাফুল। নতুন ভূমিকায় ফিরছেন বাংলাদেশের ড্রেসিংরুমে। তিনি বলেন, ‘ক্রিকেট ছাড়ার পর আমি মাঠেই থাকতে চেয়েছি। সে অনুসারে কোচিংয়ে এসেছি। আবারও বাংলাদেশের ড্রেসিংরুমে ফিরতে পেরে আমি আনন্দিত। অনেক কিছু দেখেছি এখানে। এখন সেসবই ভাগাভাগি করে নিতে চাই বর্তমান ক্রিকেটারদের সঙ্গে এবং এই অনুভূতি দারুণ।’ জাতীয় দলের ড্রেসিংরুমে কৌশলগত দিকের চেয়ে মানসিক দিক নিয়েই কাজ করার কথা বলেছেন আশরাফুল। সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ‘কীভাবে সফল হয়েছি এবং কী কারণে হতে পারিনি, এসবের নেপথ্য কারণ ভাগাভাগি করার চেষ্টা করব। এই খেলায় কৌশলগত দিকের চেয়ে মানসিকভাবে বেশি শক্তিশালী হতে হবে। জাতীয় দলের ড্রেসিংরুমে আমি এসব নিয়েই কাজ করব। এ নিয়ে যদি আপনার স্পষ্ট ধারণা থাকে, ব্যাটিং-পারফরম্যান্স দুটোই করা সহজ হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম