ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

কোচিং ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু পিরলোর

#

স্পোর্টস ডেস্ক

২৯ জুলাই, ২০২৫,  4:45 PM

news image

ডাগআউট থেকে প্রায় এক বছর দূরে থাকার পর আবার কোচিংয়ে ফিরছেন আন্দ্রেয়া পিরলো। সংযুক্ত আরব আমিরাতের ক্লাব ইউনাইটেড এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাবেক ইতালিয়ান মিডফিল্ডার। বর্তমানে আরব আমিরাত ফুটবলের দ্বিতীয় বিভাগের ক্লাবটি সম্প্রতি পিরলোকে নিয়োগ দেওয়ার কথা জানায়। ওই বিবৃতিতে চুক্তির মেয়াদের বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি। ইতালির হয়ে ২০০৬ বিশ্বকাপ জয়ী এবং তার প্রজন্মের সেরা মিডফিল্ডারদের একজন পিরলো পেশাদার ফুটবল ছাড়ার পর, ২০২০ সালে জুভেন্টাসের বয়সভিত্তিক দলের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন। পরের বছর জুভেন্টাসের মূল দলের দায়িত্ব নেন, সেখানে দুইটি শিরোপাও জেতেন তিনি। তবে পরের বছরই ‘পারস্পরিক সমঝোতায়’ তার সঙ্গে চুক্তি শেষ করে সেরি আর সফলতম ক্লাবটি। পরে আরও দুইটি ক্লাবে কোচিং করান তিনি; কিন্তু কোনওখানেই তার সময়টা সুখকর হয়নি। সবশেষ ২০২৪ সালের আগস্টে সাম্পদোরিয়ায় চাকরি হারানোর পর থেকে কোচিংয়ের বাইরেই ছিলেন পিরলো। প্রায় ১১ মাস পর নতুন চ্যালেঞ্জে ডাগআউটে ফিরছেন ৪৬ বছর বয়সী সাবেক ফুটবলার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম