ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

কেরালায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২২

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ মে, ২০২৩,  6:16 PM

news image

ভারতের কেরালায় পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় আরও চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ জনে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় কেরালার মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্রসৈকতের কাছে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিল সে বিষয়ে কর্তৃপক্ষ এখনও নিশ্চিত হয়নি। তারা জানিয়েছে, নৌকায় টিকিটধারী যাত্রীর সংখ্যা ছিল ৪০। তবে টিকিট ছাড়াও অনেকে নৌকায় ছিলেন। এ ছাড়া নৌকাটির নিরাপত্তা সনদ ছিল না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। কেরালার পর্যটনমন্ত্রী পি এ মোহাম্মদ রিয়াস জানান, নৌকাটি উল্টে গেছে। এর কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাটির তদন্ত করবে। এদিকে দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী পিনারাইও শোক প্রকাশ করেন। তিনি মালাপ্পুরম জেলা কালেক্টরকে একটি সমন্বিত জরুরি উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দেন। ফায়ার সার্ভিস ও পুলিশ ইউনিট, রাজস্ব ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং জেলার তানুর ও তিরুর এলাকার স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহিম ও পর্যটনমন্ত্রী পি এ মোহাম্মদ রিয়াস উদ্ধার অভিযানের সমন্বয় করবেন বলেও জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম