ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

কেরানীগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২৫,  11:28 AM

news image

কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় মোটরসাইকেলের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন নারিকেলবাগ এলাকায় রাস্তায় সিএনজি অটোরিকশা সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। মোটরসাইকেলে ছিল তিনজন ও সিএনজিতে ছিল পাঁচজন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে রাত সোয়া ১২টার সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- নয়ন (২৭) কেরানীগঞ্জের ভাসানচরের আনু মিয়ার ছেলে। নিহত অপর একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, নিহত দুইজনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম