ঢাকা ০৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে এসআইকে পিটিয়ে হত্যা রোনালদো-এমবাপ্পেকে ছাড়িয়ে দ্রুততম ৩০০ হলান্ডের ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমল সোনার দাম বাড্ডার ফার্নিচার কারখানার আগুন ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে পরিত্যক্ত লোহায় হচ্ছে মারণাস্ত্র ৭৫০ কেজি মাদক জব্দের মামলায় মিশরে টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড ডার্ক ওয়েবে ১৫ কোটির বেশি ড্রাইভিং লাইসেন্স, তদন্তে এফবিআই বিদেশি অস্ত্র-ককটেলসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপজ্জনক বায়ুদূষণ, মালয়েশিয়ায় জরুরি অবস্থা: বন্ধ ৬৪৭ স্কুল

কেরানীগঞ্জে দিনে-দুপুরে ডাকাতি, নগদ-স্বর্ণসহ ৩৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০২৬,  10:59 PM

news image

কেরানীগঞ্জ মডেল থানাধীন বাংলানগর এলাকায় একটি বাড়িতে ঢুকে নগদ টাকা, সৌদি রিয়াল ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ জনকে নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৪-১৫ জনকে আসামি করে কেরানীগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক নারী।

অভিযোগকারী বুলু বেগম (৫০) জানান, স্বামী-সন্তান বাড়িতে না থাকার সুযোগে গত ৩১ আগস্ট ২০২৬ রোববার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে তারানগর ইউনিয়নের বাংলানগরস্থ নিজ বাড়িতে হামলার ঘটনা ঘটে।

অভিযোগে তিনি উল্লেখ করেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী শরিফ (৩০), ইয়াসিন (২৪), মামুন (২৩), লতিফা (৩১) ও মাহফুজা (৩৫) এবং আরও ১৪-১৫ জন অজ্ঞাত ব্যক্তি বাড়ির মেইন গেট দিয়ে প্রবেশের চেষ্টা করে। ভেতর থেকে শব্দ পেয়ে তিনি চিৎকার করলে দুর্বৃত্তরা বাড়ির ছাদ টপকে ভেতরে ঢুকে প্রথমে বিদ্যুতের লাইন কেটে দেয়। এরপর দরজায় লাথি মেরে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ফেলে বলে অভিযোগে বলা হয়।

বুলু বেগমের দাবি, এসময় ২ নম্বর আসামি ইয়াসিন তার জামাকাপড় ছিড়ে শ্লীলতাহানীর চেষ্টা করে এবং সবাই মিলে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। এক পর্যায়ে ঘরে থাকা নগদ ৫ লাখ টাকা, ২০ হাজার সৌদি রিয়াল যার আনুমানিক বাংলাদেশি মূল্য ৬ লাখ টাকা, ৪টি স্বর্ণের চেইন-লকেট আনুমানিক ৬ ভরি এবং ৫টি স্বর্ণের আংটি আনুমানিক ৪ ভরি লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ৩৩ লাখ টাকা বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আরও জানান, যাওয়ার সময় আসামিরা এ বিষয়ে কাউকে জানালে বা আইনের আশ্রয় নিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। ঘটনার পর তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বুলু বেগম বলেন, "ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং প্রতিবেশীদের সাক্ষ্য রয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।"

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার জানান, অভিযোগটি তারা গ্রহণ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম