ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি: মামলা শেষ করতে ৭২ কোটি ডলার দিতে চায় মেটা

#

২৬ ডিসেম্বর, ২০২২,  2:56 PM

news image

কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির মামলা রফা করতে সাড়ে ৭২ কোটি ডলার দিতে রাজি হয়েছে মেটা। এর আগে কখনো যুক্তরাষ্ট্রের ডাটা প্রাইভেসি মামলায় এত বিশাল অঙ্কের অর্থ কেউ দেয়নি। অর্থের বিনিময়ে রাজনৈতিক পরামর্শদাতা কম্পানি কেমব্রিজ অ্যানালিটিকাসহ বিভিন্ন থার্ড পার্টি  কম্পানিকে নিজেদের ব্যবহারকারীদের তথ্য নেওয়ার সুযোগ করে দেয় ফেসবুক। প্রস্তাবিত অর্থের ব্যাপারে মেটার বক্তব্য হলো, ব্যবহারকারী ও বিনিয়োগকারীদের জন্য এটাই সবচেয়ে ভালো পন্থা। প্রাইভেসিকে অগ্রাধিকার দিয়েই বিভিন্ন সেবা তৈরি করা হয়েছে। গত তিন বছরে প্রাইভেসি বিষয়ক ফিচারগুলোকে আরো ঢেলে সাজানো হয়েছে। মামলা শেষ করার এই আবেদন সান ফ্রান্সিসকোর আদালত গ্রহণ করবেন কি না সেটাই এখন দেখার বিষয়। ২০২৩ সালের ২ মার্চ আদালতের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি ফাঁস হয় ২০১৮ সালে। যুক্তরাজ্যের এই প্রতিষ্ঠানের কারণে ২৫ কোটি থেকে ২৮ কোটি মার্কিন নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়। এতে মামলা করা হয় ফেসবুকের বিরুদ্ধে। কেননা তাদের অনুমোদন পেয়েই তথ্যগুলো নিয়েছিল কেমব্রিজ অ্যানালিটিকা। সূত্র : বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম