ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

কেপটাউনে ট্যাক্সি ধর্মঘটকে কেন্দ্র করে সহিংসতা, নিহত ৫

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ আগস্ট, ২০২৩,  4:49 PM

news image

ট্যাক্সি ধর্মঘট কেন্দ্র করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সহিংস বিক্ষোভের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। তাদের মধ্যে একজন পুলিশ ও ৪০ বছর বয়সি একজন ব্রিটিশ নাগরিক রয়েছেন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে সপ্তাহব্যাপী এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। ট্যাক্সিচালক ও মালিকরা জানিয়েছেন, ছোটখাটো অপরাধের জন্য তাদের যানবাহনকে টার্গেট করা হচ্ছে এবং জব্দ করা হচ্ছে। যেসব আইন লঙ্ঘনের জন্য ট্যাক্সিকে টার্গেট করা হচ্ছে, তার মধ্যে সিটবেল্ট না পরা এবং সড়কের জরুরি লেনে অবৈধভাবে গাড়ি চালানোর বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে চালকরা জানিয়েছেন। তারা দাবি করেছেন, অন্যরা একই কাজ করলেও শুধু জরিমানার সম্মুখীন হয়েছেন। বিবিসি বলছে, কেপটাউনের মিনিবাস ট্যাক্সি অপারেটররাও হতাশা প্রকাশ করছেন যে, রাস্তায় চলাচলের উপযুক্ত নয় বলে দাবি করে সরকার তাদের ট্যাক্সিগুলোকে আটক করছে। এ পরিস্থিতিতে কেপটাউন সিটির হাতে আটক মিনিবাস ট্যাক্সিগুলোকে অবিলম্বে ছেড়ে দিতে মঙ্গলবার নির্দেশ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার পরিবহণমন্ত্রী সিন্দিসিওয়ে চিকুঙ্গা। তিনি বলেন, শহর কর্তৃপক্ষের ব্যবহৃত আইনটি ‘ভুলভাবে কার্যকর এবং প্রয়োগ করা হয়েছে’। দক্ষিণ আফ্রিকার পুলিশ মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩ আগস্ট থেকে ধর্মঘট শুরু হওয়ার পর থেকে ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তারা লুটপাট, পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে জানত। সূত্র: বিবিসি, রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম