ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

কেন্দ্র বিড়ম্বনায় ভোট বিমুখ দুই গ্রামের মানুষ

#

নিজস্ব প্রতিনিধি

০৭ মে, ২০২৪,  10:33 AM

news image

অনুষ্ঠেয় সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র নিয়ে বিড়ম্বনায় পড়েছেন দুই গ্রামের মানুষ। স্থানীয় নির্বাচন অফিসের উদাসীনতায় কেন্দ্র অদল-বদল হওয়ায় চরম বেকায়দায় পড়েছেন তারা। এতে তাদের ভোটাধিকার প্রয়োগ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভোটাররা। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, গ্রাম দু'টি একই নামের হওয়ায় এ জটিলতার সৃষ্টি হয়েছে। জানা যায়, ‘গঙ্গাধরপুর’ নামে বিশ্বনাথ পৌর শহরের ৮ নাম্বার ওয়ার্ডে একটি ও ৫ নাম্বার ওয়ার্ডে একই নামে আরেকটি গ্রাম রয়েছে। প্রথম গ্রামটির ভোটারদের স্থায়ী ভোটকেন্দ্র হলো শ্রীধরপুুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অপরটির দুর্যাকাপন সরকারি বিদ্যালয়ে। উভয়টির দূরত্ব ৯ কিলোমিটার প্রায়। কিন্তু গেল পৌরসভা ও জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে হঠাৎই উভয় গ্রামের কেন্দ্র অদল-বদল হয়। নির্বাচন অফিসের তালিকানুযায়ী ৮ নাম্বার ওয়ার্ডের গঙ্গাধরপুর গ্রামের ভোট কেন্দ্র নির্ধারণ করা হয় দুর্যাকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অপর দিকে ৫ নাম্বার ওয়ার্ডের গঙ্গাধরপুর গ্রামের ভোট কেন্দ্র করা হয় শ্রীধরপুুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ নিয়ে ভোটার সুহেল আহমদ জানান, কেন্দ্র পরিবর্তন হওয়ায় ভোটের আমেজ হারিয়েছি আমরা। ভোটাধিকার প্রয়োগ করতে হলে আমাদের উভয় গ্রামের ভোটারদের ৯ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এর আগে পৌরসভা ও জাতীয় সংসদ নির্বাচনেও একই সমস্যায় পড়ি আমরা। পরে সংশ্লিষ্টদের কাছে সুুরাহা চেয়ে কোন প্রতিকার পাইনি আমরা।   এ বিষয়ে সিলেট জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, বিষয়টি সমাধানের আপ্রাণ চেষ্ঠা অব্যাহত আছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম