ঢাকা ২৬ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার পশুর হাটে বৃষ্টির বাগড়া হাম ও উপসর্গে আজও ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭ মৃত্যু সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় ইদগাহে প্রথম জামাত সকাল সাড়ে ৭ টায়: প্রশাসক ডিএসসিসি দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী বাড্ডায় চিপস কারখানায় আগুনে পুড়ে দুই কর্মচারীর মৃত্যু ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

কেজিপ্রতি ৭০ টাকা কমেছে কাঁচামরিচের দাম

#

২৪ আগস্ট, ২০২৫,  2:50 PM

news image

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারী বাজারে কেজিপ্রতি ৭০টাকা কমেছে আমদানিকৃত কাঁচামরিচের দাম। বর্তমানে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে ৭০ টাকা কমে ১১০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। যা গত বুধবার এবং বৃহস্পতিবার ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। বন্দরে আমদানি বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা। রোববার (২৪ আগস্ট) সকালে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে খোঁজ নিয়ে এসব তথ্য পাওয়া যায়। হিলি স্থলবন্দরের আমদানিকারকের প্রতিনিধি শাহাবুল ইসলাম বলেন, ভারতের বিভিন্ন রাজ্য থেকে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে। বৈরী আবহাওয়ার কারনে গাড়িতে ত্রিপল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে। এই দীর্ঘসময় ত্রিপল দিয়ে বেঁধে রাখার কারণে অনেক কাঁচামরিচ পচে নষ্ট হচ্ছে। এর কারণে কম দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান এই ব্যবসায়ী। হিলির কাঁচা বাজারের ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, ভারত থেকে আমদানিকৃত কাঁচামরিচ কেজিপ্রতি ৫০ টাকা কমে খুচরা বাজারে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত দুই দিন আগেও ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেক কম। হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জামান বাঁধন বলেন, চলতি মাসে ১৫৯টি ট্রাকে ১ হাজার ৩০৮ টন কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। ভারত থেকে এসব কাঁচামরিচ ৫০০ মার্কিন ডলারে আমদানি হচ্ছে। প্রতি কেজিতে ৩৭ টাকা শুল্ক দিয়ে খালাস করছেন ব্যবসায়ীরা। কাঁচা পণ্য হওয়াতে সব ধরনের সহযোগিতাপূর্বক দ্রুত খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম