ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

কেএনএফের হুমকিতে ৩ উপজেলায় যান চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি, ২০২৪,  9:18 PM

news image

ফের বান্দরবানের তিনটি উপজেলায় সব ধরনের যান চলাচল বন্ধ রেখেছে স্থানীয় প্রশাসন। পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) হুমকির মুখে এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তিনি উপজেলার মধ্যে রয়েছে থানচি, রুমা ও রোয়াংছড়ি। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এই তিন উপজেলার স্থানীয় প্রশাসন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, কেএনএফের পূর্বঘোষিত হুমকি সত্ত্বেও আজ যান চলাচল বন্ধ না রাখায় রুমায় পরিবহন লাইনম্যান লুফু মারমার ওপর হামলা হয়। এ কারণে থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর আগে গত বছরের ১৬ মার্চে বান্দরবান জেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে নিরাপত্তা বিবেচনায় রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। এরপর কয়েক দফায় তা বাড়ানো হয়। পরে ২২ অক্টোবর শুক্রবার রুমা ও থানচি খুলে দেওয়া হলেও সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা এবং সন্ত্রাসবিরোধী অভিযানে নিরাপত্তা বিবেচনায় রোয়াংছড়িতে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা বলবত করে রাখে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম