ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

কেএনএফ'র ৩১ সদস্যকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর

#

নিজস্ব প্রতিনিধি

১২ জুন, ২০২৪,  4:48 PM

news image

পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এর গ্রেফতারকৃত ৩১ সদস্যকে বান্দরবান থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।  মঙ্গলবার (১১ জুন) পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের চট্টগ্রাম কারাগারে আনা হয়। এর মধ্যে ১৬ জন নারী এবং ১৫ জন পুরুষ। ব্যাংক ডাকাতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলাসহ নানা অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল। এছাড়া চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আগে থেকেই কেএনএফের আরও ১৬ জন সদস্য ছিল। এর মধ্যে একজন নারী এবং ১৫ জন পুরুষ। সব মিলে বর্তমানে কেএনএফ এর ৪৭ সদস্য চট্টগ্রাম কারাগারে আছেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, কেএনএফ সদস্যের বিরুদ্ধে ব্যাংক ডাকাতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলাসহ নানা অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের পর তাদের বান্দরবান জেলা কারাগারে রাখা হয়। সেখান থেকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়।   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম