ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

কেউই আমাদের থামাতে পারবে না: নেতানিয়াহু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জানুয়ারি, ২০২৪,  10:55 AM

news image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসন রবিবার ১০০তম দিনে পা দিচ্ছে। তবে এই অভিযানে বিপুল সংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে দেশটি। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিও হয়ে উঠেছে বেশ জোরালো। এমনকি গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে চলছে মামলাও। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, কেউই তাদের থামাতে পারবে না। রবিবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। শনিবার টেলিভিশনে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ‘কেউ আমাদের থামাতে পারবে না -- দ্য হেগ (আন্তর্জাতিক অপরাধ আদালত) নয়, অ্যাক্সিস অব ইভিল (অশুভ শক্তি) নয় এবং অন্য কেউই নয়। বিজয় না হওয়া পর্যন্ত চালিয়ে যুদ্ধ যাওয়া সম্ভব ও এটা প্রয়োজনীয় এবং আমরা সেটাই করব।’ এএফপি বলছে, জাতিসংঘের শীর্ষ আদালত বলে পরিচিত দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালতে দায়ের করা একটি মামলার কথা উল্লেখ করে নেতানিয়াহু এসব কথা বলেন। ওই মামলায় অভিযোগ করা হয়েছে, ইসরায়েলের আক্রমণ জাতিসংঘের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম