ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

কৃষি অধিদপ্তরের ফটকে ভেসে উঠল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

#

নিজস্ব প্রতিনিধি

২২ মার্চ, ২০২৫,  8:07 PM

news image

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফটকের এলইডি সাইনবোর্ডে ভেসে উঠেছে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামার বাড়ি) ফটকে এই দৃশ্য দেখা যায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি অফিসের ফটকের এলইডি সাইনবোর্ডে এই দৃশ্য দেখে উত্তেজিত হয়ে পড়েন জনতা ও রাজনীতিবিদরা। তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফটকে এসে ক্ষোভ প্রকাশ করেন।খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওবিএম অপারেটর রবিউল ইসলাম বলেন, সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে উঠেছে। এটা দেখে পুলিশ ও জনগণ এসেছে। সাইনবোর্ডের লাইনটা (বিদ্যুৎ সংযোগ) কেটে দেওয়া হয়েছে।  মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। এখানে কোনো হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে, নাকি অফিসের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত সেটা তদন্ত করে জানাব।’ মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিল রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্তের পর এ বিষয়ে আপনাদের বিস্তারিত জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম