ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

কুয়েতে ছুরিকাঘাতে বাংলাদেশি খুন

#

২৯ অক্টোবর, ২০২৪,  7:54 PM

news image

কুয়েতের আবু হালিফা এলাকায় আনোয়ার হোসাইন (৪১) নামে এক বাংলাদেশি ছুরিকাঘাতে খুন হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রোববার (২৭ অক্টোবর) আমানকো কোম্পানির একটি ভবনের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। নিহত আনোয়ার যশোরের সদর উপজেলার কোতায়ালী থানার চাঁদাপাড়া গ্রামের মিকাইল মোল্লার ছেলে। কুয়েতের আমানকো কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছুরিকাঘাতে আহত ব্যক্তি মারা যান। এ ঘটনায় প্রাথমিকভাবে স্থানীয় কয়েকজনকে বাসিন্দাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। অপরাধের পেছনের উদ্দেশ্য এবং ঘটনার সঙ্গে সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য অনুসন্ধানে তদন্ত চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম