ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী

কুয়াশায় মোটরসাইকেল-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

২০ জানুয়ারি, ২০২৫,  7:21 PM

news image

কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের নাগেশ্বরী পৌর এলাকার চড়াইখেলা ব্রিজের পাশে দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুস সাত্তার মুহুরি (৪০)। তার বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পাগলাহাট চর এলাকায়। তিনি কুড়িগ্রাম জজকোর্টের মুহুরি ছিলেন। স্থানীয়রা জানান, সকালে কুয়াশায় দূরের রাস্তা দেখা যাচ্ছিলো না। ঢাকা থেকে ভূরুঙ্গামারী যাচ্ছিলো দূরপাল্লার একটি বাস। ওই সময় ভূরুঙ্গামারী থেকে মোটরসাইকেল করে কুড়িগ্রাম জর্জকোর্ট যাচ্ছিলেন মুহুরি আব্দুস সাত্তার। সকাল সাড়ে সাতটার দিকে কুয়াশার মধ্যে চড়াইখেলা ব্রিজ এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে যায় এবং চাকায় পৃষ্ট হয়ে ছাত্তার মুহুরি ঘটনাস্থলে মারা যান। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বাসটি জব্দ করেছে। মরদেহ উদ্ধার নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম