ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক আ.লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল হরমুজ প্রণালি খোলা নিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, থানা হেফাজতে পুলিশ দম্পতি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরগুনায় ‘Greener Earth for a Better Tomorrow 3.0’ ক্যাম্পেইন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর, গুরুত্ব পাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ১৪ দফা প্রকাশ, কী আছে চুক্তিতে ব্যাংক খাতে ১ লাখ ৩৭ হাজার কোটি টাকার লোকসান ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

কুড়িগ্রামে বেড়েছে শীতের তিব্রতা

#

নিজস্ব প্রতিনিধি

১৪ ডিসেম্বর, ২০২৩,  11:36 AM

news image

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কুড়িগ্রামে বেড়েছে শীতের তিব্রতা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোর ৬টায় এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক শূণ্য ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীত বাড়ায় দূর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবি মানুষ। শীত জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। হাসপাতাল গুলোতে দিন দিন বাড়ছে ডায়রিয়া ও নিউমেনিয়া রোগির চাপ। এ জেলায় সন্ধ্যা থেকেই কমতে শুরু করে তাপমাত্রা। রাতভর থাকে তিব্র শীতের প্রকোপ। সকালে কুয়াশা আর বৃষ্টির মতো ঝরে পড়া শিশিরে নাজেহাল হয়ে পড়ে দিন মুজুর শ্রেণীর মানুষ। কচাকাটা ইউনিয়নের কৃষক আব্দুল মালেক বলেন, কয়েকদিন থেকে শীত ও কুয়াশা বাড়ায় কষ্ট পোহাচ্ছে মানুষ।

শীতের কারণে কাজ করতে চাচ্ছে না দিনমুজুরেরা। ফলে চলতি মৌসুমে কৃষি কাজে সমস্যা হচ্ছে। বলদিয়া ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম জানান, শীত আর ঘন কুয়াশার জন্য ইরি-বোরোর বীজতলা ক্ষতিগ্রস্থ হচ্ছে। ফলে ইরি আবাতে বীজ নিয়ে চিন্তায় আছি আমরা। অটো চালক রুবেল আহম্মেদ বলেন, ঘন কুয়াশার জন্য সড়কে তাদের অটো চালাতে অসুবিধা হয়। তাছাড়া শীত থাকায় যাত্রী কমে গেছে। কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যচবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, এখন প্রতিদিন তাপমাত্রা কমে আসবে এবং শীতের তিব্রতা এরাও বাড়বে। এ মাসে এ জেলার উপর দিয়ে একটি শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।কুড়িগ্রামের জেলা প্রশাসক সাইদুল আরিফ জানান, শীতার্তদের জন্য জেলায় ৪৫ হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে। সেগুলো ইউনিয়ন পর্যায় বিতরণ করা হয়েছে। এছাড়া নগদ টাকা এবং শুকনো খাবার মজুদ রয়েছে। পরিস্থিতি বুঝে সেগুলো দিনমুজুর কর্মহীন মানুষদের মাঝে বিতরণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম