ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কৃষকের

#

নিজস্ব প্রতিনিধি

১৯ আগস্ট, ২০২৫,  8:25 PM

news image

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কলা খেতে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল সাত্তার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জ্যোতিন্দ্রনারায়ণ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১০ টার দিকে কৃষক আব্দুল সাত্তার বাড়ি থেকে একটু দুরে কলা খেতে সেচের পানি দিতে যান। এক পর্যায়ে সেচের সংযোগ দিতে গিয়ে ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম