ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

কুড়িগ্রামে নদীর পানি কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

#

নিজস্ব প্রতিনিধি

০৮ অক্টোবর, ২০২৫,  10:54 AM

news image

নদী তীরবর্তী ফসল ও বসবাস এখনও বিপন্ন

কুড়িগ্রামে নদীর পানি কমতে শুরু করলেও বন্যা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। জেলার নদনদী তীরবর্তী এলাকায় ফসল ও মানুষের বসবাস বিপন্ন অবস্থায় রয়েছে। গত তিন দিনের ভারি বর্ষণ ও উজান ঢলার ফলে নদনদীর পানি বৃদ্ধি পেয়েছিল। মঙ্গলবার বিকেল থেকে তিস্তা ও দুধকুমর নদীর পানি কমতে শুরু করেছে। তিস্তা নদী কাউনিয়া পয়েন্টে ৩০ সেন্টিমিটার কমে বিপদসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা নদীর পানি শিমুলবাড়ি পয়েন্টে এবং দুধকুমর নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে কমেছে। ব্রহ্মপুত্র নদের তিনটি পয়েন্টে পানি বেড়েছে, তবে সব নদী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদনদী অববাহিকার নিম্নাঞ্চলগুলো এখনও প্লাবিত। এসব এলাকায় রোপা আমন, শাকসবজি, চীনা বাদাম ও মাসকলাইসহ বিভিন্ন ফসল পানির নিচে নিমজ্জিত রয়েছে। জেলা কৃষি বিভাগের তথ্যমতে, চলতি বন্যায় চর ও দ্বীপচরের প্রায় ১,৮০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে রাজারহাট, উলিপুর, চিলমারী, নাগেশ্বরী, ফুলবাড়ী, রৌমারী ও রাজিবপুরের নদী চরের ফসলি জমি নিমজ্জিত হয়েছে। রাজারাহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের কৃষক মতিয়ার রহমান জানান, কয়েকবার তিস্তা নদীর পানি বেড়ে আমনসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে যাওয়ায় আমরা চিন্তিত। নদীর পানি কমার সঙ্গে সঙ্গে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের একটি গ্রামে গত দু’দিনে প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি ব্রহ্মপুত্র নদে বিলীন হয়েছে। অনেক পরিবার খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, 'নদীর পানি কমতে শুরু করেছে। দু-এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে জেলার কয়েকটি নদী তীরবর্তী এলাকায় নদী ভাঙন চলছে। জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রোধের চেষ্টা অব্যাহত রয়েছে।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম