ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে যুবকের আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৬ আগস্ট, ২০২৫,  4:41 PM

news image

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিবারের সাথে অভিমান করে মিলন (২২) নামের এক যুবক গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।  সোমবার ভোররাতে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবির মামুদ দালালীটারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের মকবুল হোসেন কসাইয়ের ছেলে।  স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবক মিলনের বিয়ের পর থেকে তার স্ত্রী সানজিদার সাথে শ্বাশুড়ির কোন বনিবনা হচ্ছিলো না। প্রতিদিনই পরস্পরের মধ্যে ঝগড়া ঝাটি লেগেই থাকত। এরই জেরে রবিবার রাতে ঝগড়ার কারনে পরিবারের লোকজন মিলনকে কড়া শাসন করে। এরপর সোমবার ভোররাতে ওই যুবক সবার অজান্তে শোবার ঘরের ফ্যানের সাথে অভিমান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। ঘটনার সময় নিহতের স্ত্রী তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি আব্দুস ছালাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার লাশ দাফন করে স্বজনরা।   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম